ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

ইসলামপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

ইসলামপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ২৬ অক্টোবর সকালে ইসলামপুর থানা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে থানা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সভাপত্বিতে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এম এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূর, প্যানেল মেয়র অংকন কর্মকার প্রমুখ। সভায় সঞ্চালনা করেন তদন্ত কর্মকর্তা আনছার আলী।

অনুষ্ঠানে বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামসহ বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি, শিক্ষক, সুধীজনরা অংশ নেন।

আলোচনা সভার পর শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

ইসলামপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

আপডেট সময় ০৭:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯