ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়

জাতাীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।

দিবসটি উপলক্ষে সকাল ১০টার দিকে জামালপুর শহরের বকুলতলা মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সভাকক্ষে বিআরটিএ এর সহকারী পরিচালক তন্ময় কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম মো. সুহেল মাহমুদ, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল, বাইক শ্রমিক ইউনিয়নের নেতা বেলাল হোসেন  প্রমুখ।

বক্তারা নিরাপদ সড়ক গঠনের লক্ষ্যে গাড়িচালকদের সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেন। তারা চালকদের প্রশিক্ষণ নিয়ে রাস্তায় গাড়ি চালানোর আহ্বান জানান। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়

আপডেট সময় ০৫:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯