ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজাসহ তিনজনের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় চাচা ভাতিজাসহ তিনজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন। ২৪ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের বাদা তেঘোরিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হন। নিহতরা হলেন চাচা হেকমত আলী ও ভাতিজা আজিজ। এ ঘটনায় পলাশ নামে আরো একজন গুরুত্বর আহত হন। নিহত দুজনই হেয়ারক্যাপ (পরচুলা) তৈরির কারখানায় কাজ করতেন এবং সম্পর্কে চাচা ভাতিজা। অন্যদিকে জেলার নালিতাবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে চালক আব্দুল কাদির নিহত হয়েছেন।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, চাচা হেকমত আলী, ভাতিজা আজিজ ও পলাশ মোটরসাইকেলযোগে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় বাদা তেঘোরিয়া চেয়ারম্যান বাড়ির কাছে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় তারা তিনজনই গুরুত্বর আহত হন। এ সময় তাদের আর্ত চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাচা হেকমতকে মৃত ঘোষণা করেন। পরে ভাতিজা আজিজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। বর্তমানে আহত পলাশ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদ বাদল জানান, সকালে আব্দুল কাদির তার ব্যাটারিচালিত রিকশায় দুইজন যাত্রী নিয়ে নালিতাবাড়ী পৌর শহর থেকে গোজাকুড়া যাচ্ছিলেন। পথে ব্যাটারিচালিত রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় যাত্রীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল কাদির উপজেলার উত্তর কাপাসিয়া গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজাসহ তিনজনের মৃত্যু

আপডেট সময় ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯