ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বৃষ্টিতে পরিত্যক্ত ফাইনাল, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

বাংলারচিঠিডটকম ডেস্ক : ত্রিদেশীয় টি-২০ সিরিজে বাংলাদেশ ও আফগানিস্তানকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে ২৪ সেপ্টেম্বর সিরিজের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে দুই দলকে যুগ্ম ভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়ালে, এমনকি টস করাও সম্ভব না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ম্যাচ পরিচালানার জন্য আম্পায়ার তিন ঘন্টা অপেক্ষা করেন। তবে অবিরাম বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যায়নি। সার্বিক অবস্থা বিবেচনা করে তারা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। অর্থাৎ টুর্নামেন্টের নিয়মানুযায়ী দুই দল ট্রফিটি ভাগাভাগি করে নেবে। পরিত্যক্ত হওয়া ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে আসা দর্শকদের জন্য ছিল চরম হতাশার। অবশ্য ফাইনালের জন্য কোন রিজার্ভ ডে ছিল না।

টুর্নামেন্টের তৃতীয় দল জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে এবং আফগান্তিানের বিপক্ষে এক ম্যাচে জয়ী গ্রুপ পর্বের শীর্ষ দল হিসেবে ফাইনালে ওঠে স্বাগতিক বাংলাদেশ। পক্ষান্তরে ঢাকা পর্বে জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে একটি করে ম্যাচ জয় করে আফগানিস্তান। তবে চট্টগ্রাম পর্বে দুই দলের কাছেই দুই ম্যাচে পরাজিত হয় আফগানরা।

চট্টগ্রাম পর্ব শুরুর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। নিজেদের শেষ দুই ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হলেও এ ফর্মেটে ছয় দেখায় চারটি জয় নিয়ে পরিসংখ্যান বিবেচনায় এগিয়ে ছিল আফগানিস্তান। টি-২০ সিরিজের আগে একমাত্র টেস্টেও বাংলাদেশকে পরাজিত করে আফগানরা।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

বৃষ্টিতে পরিত্যক্ত ফাইনাল, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

আপডেট সময় ০৯:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯