ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে মীনা দিবস উদযাপন

জামালপুরে মীনা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এম আলমগীর, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘মনের মতো স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় জামালপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মীনা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর সকালে জামালপুর সদর উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শহরের তমালতলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন।

মীনা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।

এছাড়াও সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জামালপুর পৌরসভার প্যানেল মেয়র রাজিব কুমার সিংহ, সিংহজানী কাছারিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর আরংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসাদ ও শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুর্বণা খন্দকার।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে মীনা দিবস উদযাপন

আপডেট সময় ০৯:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯