ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসকের তিন মাসের জেল

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তার ভুয়া চিকিৎসক মো. শাহজাহান আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জামালপুর সদরের মেলান্দহ উপজেলার গাজীপুর বাজার থেকে মো. শাহজাহান আলী (৪১) নামের একজন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ২২ সেপ্টেম্বর রাতে এ অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্ত ভুয়া ওই চিকিৎসক মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের মো. বাহারাম মন্ডলের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন, র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত ২২ সেপ্টেম্বর রাতে জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের গাজীপুর বাজারে অভিযান চালান। এ সময় বাজারের স্বাধীন মেডিকেল হল নামের একটি ওষুধের ফার্মেসি থেকে ভুয়া চিকিৎসক মো. শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।

মো. শাহজাহান আলী তার চিকিৎসা পেশার প্রমাণস্বরূপ বাংলাদেশ মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তামিম আল ইয়ামিন বাংলাদেশ মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৯ ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর রাতেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজন ভুয়া চিকিৎসককে সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসকের তিন মাসের জেল

আপডেট সময় ১০:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯