ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

বকশীগঞ্জে বজ্রপাতে ভিডিপি সদস্যের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দশানী নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নায়েব আলী (৪০) নামের একজন আনছার ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। নিহত নায়েব আলী উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামের হজরত আলীর ছেলে।

নায়েব আলীর ছোটভাই অবর আলী জানান, তার ভাই নায়েব আলী ১৭ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে দশানী নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক তার ওপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আরো দু’জন সামান্য আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. নজরুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, ‘বজ্রপাতের ঘটনায় আনসার ভিডিপি সদস্য নায়েব আলী মারা গেছেন। তখন আরও দুজন স্থানীয় লোক সামান্য আহত হয়েছেন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে বজ্রপাতে ভিডিপি সদস্যের মৃত্যু

আপডেট সময় ০৭:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯