ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

মাদারগঞ্জে মোটরসাইকেল চাপায় শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন

মাদারারগঞ্জে মাটরসাইকেল চাপায় শিশু হত্যার প্রতিবাদে ও ঘাতক চালকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জে মাটরসাইকেল চাপায় শিশু হত্যার প্রতিবাদে ও ঘাতক চালকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মোটরসাইকেল চাপায় প্রথম শ্রেণির ছাত্র আবির হত্যার প্রতিবাদে এবং ঘাতক মোটরসাইকেলচালক আশিকের ফাঁসির দাবিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১০ জুন সকালে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার পাশে মাদারগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের প্রায় ১ কিলোমিটার জুড়ে এলাকাবাসী ও স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই বিক্ষোভ ও মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, গুনারীতলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল, নিহত আবিরের আত্মীয় জিয়াউল হক ও আব্দুল্লাহ আল মামুন।

বক্তরা অবিলম্বে ঘাতক মোটরসাইকেলচালক আশিককে বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, ৭ জুন বিকেলে মাদারগঞ্জ পৌর এলাকার বীর গোপালপুর মোড়ে তীব্র গতির তিনটি মোটরসাইকেলের মধ্যে প্রতিযোগিতার সময় বাড়ির সামনেই মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে আবির (৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

মাদারগঞ্জে মোটরসাইকেল চাপায় শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০২:৩০:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯