ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

দোকানে তামাকপণ্যের খালি মোড়ক প্রদর্শন করায় ২ বিক্রেতাকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযাত্রিক দল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের ফুলবাড়িয়া পুরাতন বাসস্ট্যান্ড ও স্টেশন সড়ক এলাকায় ৩০ মে দুপুরে দোকানে তামাকপণ্যের খালি মোড়ক সাজিয়ে বিজ্ঞাপন প্রদর্শন করায় দুজন বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ৩০ মে দুপুরে শহরের ফুলবাড়িয়া পুরাতন বাসস্ট্যান্ড ও স্টেশন সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় দোকানে তামাকপণ্যের খালি মোড়ক সাজিয়ে বিজ্ঞাপন প্রদর্শন করায় ফুলবাড়িয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শামীম ষ্টোরের মালিক মো. শামীমকে ২ হাজার টাকা ও স্টেশন সড়ক এলাকার ইয়ামীন ষ্টোরের মালিক মো. তাছিরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তাদেরকে ২০০৫ সালের (২০১৩ সালের সংশোধনী) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৫ (১) ধারায় এসব জরিমানা করা হয়।

অভিযানে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান ও সদর থানার পুলিশ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

দোকানে তামাকপণ্যের খালি মোড়ক প্রদর্শন করায় ২ বিক্রেতাকে জরিমানা

আপডেট সময় ১১:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯