ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে চড়ামূল্যে কাপড় বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : র‌্যাব

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

রমজান মাস উপলক্ষে ভেজালবিরোধী অভিযানের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জামালপুর শহরের তমালতলা এলাকায় দু’জন কাপড়ব্যবসায়ী এবং শহরের গেইটপাড় এলাকায় দুটি হোটেল মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ১৪ মে দুপুরে এ অভিযান চালানো হয়।

জামালপুরের অতিরিক্ত জেলা হাকিম মো. সুহেল মাহামুদ, নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম, র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের উপপরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম এ অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানের সময় শহরের তমালতলা এলাকায় সেলফ শপিং মল ও রহিমা প্লাজার প্রিয়াঙ্গন ওমেন্স ওয়ার্ল্ড শপিং মলে চড়ামূল্যে কাপড় বিক্রয়সহ ব্যবসায়িক সনদ না থাকার অপরাধে দু’জন কাপড় ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৩ (গ)/১২ ধারায় কাপড় ব্যবসায়ী বিজয় চক্রবর্তীকে ২০ হাজার টাকা এবং মো. নজরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামের উপস্থিতিতে জামালপুর শহরের গেইটপাড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করার অপরাধে হোটেল আল সাদীর মালিক মো. আব্দুস সালাম এবং হোটেল সানোয়ারের মালিক মো. পাপনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারা মোতাবেক তাদেরকে এ জরিমানা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জামালপুরে চড়ামূল্যে কাপড় বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ১০:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯