ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা ইসলামপুরে শীতার্তদের শীতবস্ত্র দিল রেডক্রিসেন্ট মাদারগঞ্জে আগুনে পুড়ল দরিদ্র কৃষকের গবাদি পশুসহ বসতবাড়ি নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড ইসলামপুরে লুট হচ্ছে ফসলি জমির টপ সয়েল, ঝুঁকিতে কৃষি আবাদ জামালপুরে প্রজনন স্বাস্থসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সহজ জয়

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয় পেলো টাইগাররা। ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফি বাহিনী।

টস জিতে প্রথমে ব্যাট করে ক্যারিবীয়রা। মাশরাফি-সাইফ-ফিজের বোলিং তোপে ২৬১ রানে থামে উইন্ডিজের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলে টাইগার ওপেনারা। তামিম ইকবাল ও সৌম্য সরকারের ১৪৪ রানের ওপেনিং জুটিতে জয়ের পথ মসৃণ হয়ে যায়। শেষ মুহূর্তে সাকিব-মুশফিকের জুটিতে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ দল।

সাকিব আল হাসান ৬১ বলে ৩ চার ও ৬ ছয়ে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন। সঙ্গী হিসেবে মুশফিক ছিলেন ৩২ রানে অপরাজিত। এর আগে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সতর্ক ভাবে শুরু করেন দুই টাইগার ওপেনার। কিছুটা ধীর গতিতে তামিম ব্যাট চালালেও প্রথম থেকে মারমুখি ছিলেন সৌম্য। ৭৩ রানে সৌম্য সাজ ঘরে ফিরলে মুশফিকের সঙ্গে কিছু সময় জুটি বাধেন তামিম। কিন্তু ২০ রানের জন্য সেঞ্চুরি মিস হয় তার।

গ্যাব্রিয়েলের বলে হোল্ডারের তালু বন্দি হওয়ার আগে ১১৬ বল খেলেন তামিম। ৭ চারে সাজানো ইনিংসটিতে করেন ৮০ রান। এর আগে ৭৩ রানে থামে সৌম্যের ইনিংস।

ইনিংসের ২৬ ওভারে চেইসের শেষ বলে লেগ অনে ওভার বাউন্ডারি হাঁকান সৌম্য। কিন্তু বাউন্ডারি লাইনে গিয়ে ব্রাভোর হাতে ধরা পড়েন তিনি। টাইগারদের ওপেনিং জুটিতে আসে ১৪৪ রান। ৬৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭৩ রান করেন সৌম্য।

এর আগে উইন্ডিজ ওপেনার হোপের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে (১০৯) ২৬১ রানের স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও চেইস ৫১, অ্যামব্রিস ৩৮ ও অ্যাশলে নার্স করেন ১৯ রান।

টাইগার অধিনায়ক মাশরাফি (৩/৪৯), মোহাম্মদ সাইফউদ্দিন (২/৪৭), সাকিব আল হাসান (১/৩৩) ও মেহেদী হাসান মিরাজের (১/৩৮) নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেট নিতে ৮৪ রান খরচ করা মুস্তাফিজুর রহমান বাদে বিশ্বকাপের আগে বাংলাদেশের সব বোলারের প্রস্তুতিটা হয়েছে দারুণ।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৬১/৯ (হোপ ১০৯, আমব্রিস ৩৮, ব্রাভো ১, চেইস ৫১, কার্টার ১১, হোল্ডার ৪, ডাওরিচ ৬, নার্স ১৯, রোচ ১, কটরেল ৪*, গ্যাব্রিয়েল ০; সাইফ ২/৪৭, মাশরাফি ৩/৪৯, মুস্তাফিজ ২/৮৪, সাকিব ১/৩৩, মিরাজ ১/৩৮)

বাংলাদেশ: ৪৫ ওভারে ২৬৪/২ (তামিম ৮০, সৌম্য ৭৩, সাকিব ৬১*, মুশফিক ৩২*; কটরেল ০/৪৭, রোচ ০/৩০, গ্যাব্রিয়েল ১/৫৮, হোল্ডার ০/২৭, নার্স ০/৪৬, চেইস ১/৫১) । সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সহজ জয়

আপডেট সময় ০২:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯