ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে দুজন মাংস বিক্রেতাকে জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নির্ধারণ করে দেওয়া মূল্যের চেয়ে বেশি নেওয়ায় দুই মাংস বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৬ মে দুপুর সাড়ে ১২ টায় পৌর শহরের মালিবাগ মোড় ও দক্ষিণ বাজার এলাকায় তাদের জরিমানা করা হয়।

জানা গেছে, সম্প্রতি বকশীগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় মাংস বিক্রেতাদের সঙ্গে বৈঠক করে পবিত্র রমজান উপলক্ষে মাংসের মূল্য নির্ধারণ করে দেন। বৈঠকে প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা কেজি, মহিষের মাংস ৫২০ টাকা, খাসির মাংস ৬৫০ টাকা ও ছাগির মাংস ৫৫০ টাকা মূল্য নির্ধারণ করা হয়। কিন্তু উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে ৬ মে দক্ষিণ বাজারের মাংস বিক্রেতা সুলতান মিয়া ও মালিবাগ মোড়ের শহিদুল্লাহ মিয়া অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি শুরু করে। এ নিয়ে স্থানীয় কয়েকজন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামকে জানালে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস বিক্রেতা শহিদুল্লাহ মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে একই অভিযোগে দক্ষিণ বাজার এলাকার মাংস বিক্রেতা সুলতান মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাঈদা পারভীন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে দুজন মাংস বিক্রেতাকে জরিমানা

আপডেট সময় ১০:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯