ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

দুই সপ্তাহ পর দেশে ফিরবেন ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী দুই সপ্তাহ পর দেশে ফিরবেন।

১ মে বিকেলে মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ কথা জানিয়েছেন। খবর বাসসের।

তিনি বলেন, ‘চিকিৎসকরা তাকে পর্যাপ্ত বিশ্রামের পরই দেশে ফেরার পরামর্শ দেন। কোনো বিপত্তি না ঘটলে আগামী দুই সপ্তাহ পরই ওবায়দুল কাদের দেশে ফিরবেন।’

এদিকে ১ মে সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময়ে কাদের নিজের বর্তমান শারীরিক অবস্থার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

শেখ ওয়ালিদ জানান, বাংলাদেশ সময় সকাল প্রায় ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের মধ্যে টেলিফোনে কথা হয়। এ সময় ওবায়দুল কাদের দুই সপ্তাহ পর দেশে ফেরার আশাবাদ প্রকাশ করেন। ওবায়দুল কাদের অসুস্থ হওয়ার পর আজই প্রথম কারো সঙ্গে মোবাইলফোনে কথা বললেন বলেও জানান তিনি।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের গত ৫ এপ্রিল ছাড়পত্র পান। তবে ওই হাসপাতালের কাছে একটি ভাড়া করা বাসায় থাকছেন তিনি। গত ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়।

এর আগে গত ৩ মার্চ ভোরে ঢাকায় নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

ভারতের স্বনামধন্য হৃদরোগ সার্জন দেবী শেঠির পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুই সপ্তাহ পর দেশে ফিরবেন ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯