ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

সরিষাবাড়ীতে নবনির্বাচিত জন প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠিত

বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে অভিষেক অনুষ্ঠান ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল সকালে উপজেলা প্রশাসন পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সবাই মিলে সরিষাবাড়ীকে উন্নয়নের রোল মডেল তৈরি করতে চাই। আমার কাছে কোনো উন্নয়নের কথা বলতে হবে না। তবে সরিষাবাড়ীতে কোনো মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গীবাদের স্থান হবে না। সরকারি উন্নয়নের কাজে দুর্নীতি বরদাশ করা হবে না। কোনো রাজাকারের স্থান সরিষাবাড়ীর মাটিতে হবে না। এই জনপদের মানুষ নৌকায় ভোট দিয়েছে উন্নয়ন করার জন্য। তাই আমি উন্নয়ন করে তাদের অন্তরে জায়গা করে নিবো।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার প্রমুখ।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

সরিষাবাড়ীতে নবনির্বাচিত জন প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯