ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী ইসলামপুরে বাজার উন্নয়ন নির্মাণ কাজে বাঁধায় হতাশ ব্যবসায়ীরা বকশীগঞ্জে অটোরিকশাভ্যান চুরি ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন হাতীভাঙ্গা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জে ঈদ ফুড প্যাকেজ বিতরণ জামালপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু জামালপুরে সৈনিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে কটূক্তি, ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেইন শিবলু। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানকে কটূক্তি করার অভিযোগে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেইন শিবলুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ২১ এপ্রিল জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন ওই সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে জানান, সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেইন শিবলু সম্প্রতি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি। এ জন্য তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেইন শিবলু বাংলারচিঠিডটকমকে বলেন, ‘আমার নামে কে বা কারা ফেসবুক আইডি খুলে স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে কটূক্তি করেছে বলে শুনেছি। আমার নামের ফেক আইডি সম্পর্কে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা আছে আগে থেকেই। আমার একটিই আসল আইডি আছে। সেটা থেকে আমি স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে কোনো প্রকার কটূক্তি করিনি। তারপরও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ যেহেতু আমাকে কারণ দর্শাতে বলেছেন, দ্রুত সময়ের মধ্যেই জবাব দিবো।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন

স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে কটূক্তি, ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

আপডেট সময় ০৬:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯