ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

মেলান্দহে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার দুজন মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার দুজন মাদক কারবারি। ছবি : র‌্যাব

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার ঝিনাই সেতু সংলগ্ন কাপাসাটিয়া এলাকায় ২১ এপ্রিল সকালে অভিযান চালিয়ে ২৫টি ইয়াবা বড়িসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক, সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল ২১ এপ্রিল সকাল সোয়া ১১টার দিকে মেলান্দহ উপজেলার ঝিনাই সেতু সংলগ্ন কাপাসাটিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় মো. আব্দুল কাদের জিলানীর রাইচ মিলের হাউজের পূর্বপাশে চাতালের উপর থেকে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন জামালপুর পৌরসভার সাহাপুর এলাকার মো. জহর আলীর ছেলে মো. বিল্লাল হোসেন বাবু (২০) ও মো. আলী আকবর খান রুয়েলের ছেলে মো. মাহফুজ খান তায়িম (১৯)।

দেহ তল্লাশী করে মো. বিল্লাল হোসেন বাবুর কাছ থেকে মাদক বিক্রির ২ হাজার ৯৭০ টাকা ও ১৫টি এবং মো. মাহফুজ খান তায়িমের কাছ থেকে ১০টি গোলাপী রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার মোট ২৫টি ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুরে মেলান্দহ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

মেলান্দহে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯