ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

ছনকান্দায় ট্রাক-পুলিশ পিকআপ সংঘর্ষ, আহত ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাতের টহল পুলিশের পিকআপের সাথে ট্রাকের সংঘর্ষে জামালপুর সদর থানার একজন এসআইসহ তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৯ এপ্রিল দিবাগত রাত সোয়া ৩টার দিকে ওই সড়কের ছনকান্দা মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানা সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল রাতে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) অসীম কুমার দাসের নেতৃত্বে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে রাতের টহলচলাকালে জামালপুর পৌরসভার ছনকান্দা মধ্যপাড়া এলাকায় সড়কের বামপাশে পিকআপটি দাঁড়ানো ছিল। রাত সোয়া ৩টার দিকে একটি চলন্ত খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপের সাথে সংঘর্ষ হয়।

এতে পিকআপে থাকা এসআই অসীম কুমার দাস, পুলিশ সদস্য মো. মাহবুবুর রহমান ও পিকআপের চালক পুলিশ সদস্য যুবায়ের হোসেন গুরুতর আহত হন। পুলিশ দলে থাকা অন্য দু’জন পুলিশ সদস্য এ দুর্ঘটনা থেকে রক্ষা পান। পরে সদর থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় পুলিশ পিকআপটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

ছনকান্দায় ট্রাক-পুলিশ পিকআপ সংঘর্ষ, আহত ৩

আপডেট সময় ০৮:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯