ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরের সাংবাদিক শফিক জামান আর নেই

সাংবাদিক শফিক জামান

সাংবাদিক শফিক জামান

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ প্রতিদিন ও এনটিভির জামালপুর জেলা প্রতিনিধি শফিক জামান আর নেই। তিনি ১২ এপ্রিল রাত ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

তিনি ছিলেন অবিবাহিত। তাঁর মৃত্যুতে পরিবারের স্বজন, সাংবাদিক ও সুধীমহলে শোকের ছায়া নেমে আসে। শহরের দেওয়ানপাড়া এলাকার মরহুম আক্রামুজ্জামানের ছেলে শফিক জামান ছিলেন অবিবাহিত। মৃত্যুকালে তিনি তিন ভাই ও এক বোনসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক শফিক জামানের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

পারিবারিক সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল সন্ধ্যার দিকে সাংবাদিক শফিক জামান শহরের দেওয়ানপাড়ায় নিজ বাসায় আকস্মিক শারীরিক অসুস্থতা বোধ করলে সহকর্মী সাংবাদিক ও পরিবারের স্বজনরা তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার মরদেহ জামালপুরে নিয়ে আসা হবে।

সাংবাদিক শফিক জামান জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি, জাতীয় কবিতা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক, উদীচীসহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরের সাংবাদিক শফিক জামান আর নেই

আপডেট সময় ১০:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯