ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরান ও উপসাগরজুড়ে নতুন হামলা, আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে কাজিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আমি শুধু বিএনপির এমপি নই, সকল দলের মানুষের এমপি : মোস্তাফিজুর রহমান বাবুল আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাঈদা পারভীন ২ এপ্রিল বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন।

জানা যায়, মেরুরচর ইউনিয়নের মাদারের চর গ্রামের বুক চিড়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। এই নদ থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ও দুষ্টচক্র অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন। প্রশাসনের অনুমতি ছাড়া বালু উত্তোলন করে ওই মহলটি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি বকশীগঞ্জ উপজেলা প্রশাসন জেনে গেলে ২ এপ্রিল বিকেলে ওই এলাকার ব্রহ্মপুত্র নদের ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাঈদা পারভীন। এ সময় একটি ড্রেজার মেশিন পুড়িয়ে ফেলা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের জন্য ব্যবহার করা পাইপগুলো ভেঙে ফেলা হয়। তবে নির্বাহী হাকিমের অভিযান টের পেয়ে পালিয়ে যায় বালু উত্তোলনকারীরা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাঈদা পারভীন বাংলারচিঠিডটকমকে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীরা যেই হোক কেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী

বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ০৮:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯