ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি পুরস্কার পেলেন সাংবাদিক মদন মোহন

২০১৮ সালের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি পুরস্কারের ক্রেস্ট হাতে মদন মোহন ঘোষ। ছবি : বাংলারচিঠি ডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

২০১৮ সালের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি পুরস্কার পেয়েছেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক যুগান্তরের দেওয়ানগঞ্জ প্রতিনিধি ও দেওয়ানগঞ্জ দুপ্রক সদস্য মদন মোহন ঘোষ।

৩১ মার্চ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন আয়োজিত দুদকের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী, দুদক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান ও সততা সংঘের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

ওই অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে অসমান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দুপ্রকের দেওয়ানগঞ্জ উপজেলার সদস্য সাংবাদিক মদন মোহন ঘোষ এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ও এ এফ এম আমিনুল ইসলাম, দুদক মিডিয়া অ্যাওয়ার্ডের জুরিবোর্ডের সভাপতি সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ বিভাগে নেত্রকোণা দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে সরিষাবাড়ী, গফরগাঁও এবং দেওয়ানগঞ্জ।

পুরস্কার পাওয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমসহ বিভিন্ন সামাজিক সংগঠন মদন মোহন ঘোষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি পুরস্কার পেলেন সাংবাদিক মদন মোহন

আপডেট সময় ০৬:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯