ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

বকশীগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিলে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজটির মিলনায়তনে ২৯ মার্চ বেলা ১১টায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইদ্রিস আলী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, কলেজটির প্রতিষ্ঠাতা ও আমিন মোহাম্মদ গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক গাজী মো. আমানুজ্জামান, অধ্যক্ষ নূরজাহান বেগম লাকি, উপদেষ্টা হেলাল উদ্দিন খান, গাজী মো. আজাদুজ্জামান, শিক্ষার্থী সাদিয়া আফরিন, শিক্ষার্থী আলমগীর হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজটির প্রভাষক পাবেল মিয়া।

আলোচনা সভা শেষে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. এনায়েত উল্লাহ আনছারী।

উল্লেখ, এ বছর আলহাজ আমানুজ্জামান মডার্ন কলেজ থেকে ১৩৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

বকশীগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আপডেট সময় ০৭:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯