ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

রেলওয়ের সকল অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করা হবে : রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

বাংলারচিঠি ডটকম ডেস্ক : রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলওয়ের ব্যবস্থাপনা ঢেলে সাজিয়ে আধুনিক করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, ‘রেলওয়েতে বিদ্যমান সকল অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করা হবে’।

রেলপথ মন্ত্রী ২৮ মার্চ রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সড়কের উপর নির্ভরশীলতা কমাতে রেল, নৌ ও আকাশপথসহ সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যে দেশ যত উন্নত সে দেশের রেল ব্যবস্থা তত উন্নত।

নূরুল ইসলাম সুজন বলেন, বিএনপি সরকার রেলকে ধংসের পরিকল্পনা করেছিল। বর্তমান সরকার রেলপথকে অধিক গুরুত্ব দিয়ে এর উন্নয়ন ঘটাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা রেলের হারানো জৌলুস ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি। কাক্সিক্ষত উন্নয়নের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।’

‘বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী হওয়া আমার জীবনের বড় পাওয়া’- একথা উল্লেখ করে নূরুল ইসলাম সুজন বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর সপ্নের সোনার বাংলা গড়ে তোলা ব্যহত হয়। মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়।

মন্ত্রী বলেন, ‘আমাদের এখন অনেক দায়িত্ব। বর্তমান সরকারের ওপর জনগণ যে আস্থা রেখেছে তা আমাদের রক্ষা করতে হবে।’

রেলপথ মন্ত্রী শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করার আশ্বাস দিয়ে বলেন, বহুতল ভবন নির্মাণের মাধ্যমে শ্রেণীকক্ষের সমস্যা সমাধানসহ উন্নত শিক্ষা ব্যবস্থা গ্রহণের যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

এ শিক্ষা প্রতিষ্ঠানকে এই এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রেলকে শক্তিশালী করার পাশাপাশি রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের ছেলেমেয়েদের সঠিক শিক্ষায় শিক্ষিত করার দায়িত্বও আমাদের নিতে হবে।’

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, এবং অভিভাবকবৃন্দ সহ সংশ্লিষ্ট রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

রেলওয়ের সকল অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করা হবে : রেলমন্ত্রী

আপডেট সময় ০৬:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯