ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

জামালপুরে ৬ জন ধূমপায়ীকে জরিমানা

জামালপুর জেনারেল হাসপাতাল চত্ত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠি ডটকম

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুর জেনারেল হাসপাতাল চত্ত্বরে অভিযান চালিয়ে ছয়জন ধূমপায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উন্মুক্ত স্থানে ধূমপান করায় তাদেরকে এ জরিমানা করা হয়। ২৭ মার্চ দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আসাদুজ্জামান ২৭ মার্চ দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল চত্ত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উন্মুক্ত স্থানে ধূমপান করার অপরাধে তিনজন ধূমপায়ীকে ৬০০ টাকা জরিমানা করেন। জরিমানায় দণ্ডপ্রাপ্তরা হলেন মাদারগঞ্জ উপজেলার সুর্যনগর গ্রামের মৃত শামছুল মন্ডলের ছেলে মো. আইয়ুব আলী (৪৫), একই উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. জামিল মিয়া (৩৫) ও ইসলামপুর উপজেলার কাছিমারচর গ্রামের মো. তামশা মিয়ার ছেলে মো. দেলু মিয়া (৪০)।

অপরদিকে একই দিন একই স্থানে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উন্মুক্ত স্থানে ধূমপান করার অপরাধে তিনজন ধূমপায়ীকে ৪০০ টাকা জরিমানা করেন। জরিমানায় দণ্ডপ্রাপ্তরা হলেন শেরপুর সদর উপজেলার ঘুঘুরে কান্দি গ্রামের সুজেস আলীর ছেলে মো. আব্দুস সাত্তার (৩৫), জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শিংদহ গ্রামের মো. ফরিদ হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৭) ও মেলান্দহ উপজেলার ফুলকোচা গ্রামের মৃত ফারাজ মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৩)।

ছয়জন ধূমপায়ীকে ২০০৫ সালের (সংশোধনী ২০১৩) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৪ (১) ধারায় এ জরিমানা করা হয়।

জামালপুর সিভিল সার্জনের কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান ও সদর থানার পুলিশ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুরে ৬ জন ধূমপায়ীকে জরিমানা

আপডেট সময় ০৯:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯