ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

কোচিংয়ের ব্যাপারে শিক্ষকদের সমালোচনায় শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি

শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি

বাংলারচিঠি ডটকম ডেস্ক : শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি বলেছেন, অনেক সময় দেখা যায়, শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে প্রাইভেট কিংবা কোচিং করতে না গেলে তারা পরীক্ষায় ফেল করিয়ে দেন। এটা খুবই অনৈতিক। আমাদেরকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

২২ মার্চ সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির আয়োজিত এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশ্যে চিকিৎসক দীপু মনি আরো বলেন, রূপকল্প ৪১ বাস্তবায়নে আমাদের রক্ত দিতে হবে না। যেমনটা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের বীর সেনানীরা রক্ত দিয়েছিলেন। শুধু একটু দেশটাকে ভালবাসেন। নিজের উপর অর্পিত দায়িত্বটা ঠিকভাবে পালন করেন ।

শিক্ষামন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে সর্বোচ্চ মূল্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। এজন্য ত্রিশ লাখ মানুষ জীবন দিয়েছিল। তারা স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত ও সমৃদ্ধ জাতির। শেখ হাসিনার সরকার সেই উন্নত দেশ গড়ার লক্ষে রূপকল্প ৪১ বাস্তবায়নে কাজ করছে। দেশের প্রায় সব সেক্টরে ব্যাপক উন্নয়ন চলছে। আমাদের সব উন্নয়নই ব্যর্থ হয়ে যাবে, যদি আমরা আমাদের সন্তানদের মানসম্মত শিক্ষা দিতে না পারি। কারণ শিক্ষা হল সব কিছুর মূল। এই বিষয়ে শিক্ষকদের ভূমিকাই মুখ্য ।

কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি চৌধুরী খালেকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

কোচিংয়ের ব্যাপারে শিক্ষকদের সমালোচনায় শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি

আপডেট সময় ১০:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯