ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন : জেলা বিএনপির সভাপতি বর্ধমান হাউস : কাজী নজরুল ইসলাম ও মুসলিম সাহিত্য সমাজ গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন : প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তার জন্য ২৫,০০০ বডি-ওর্ন ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড মাদারগঞ্জে জামায়াতে যোগ দিলেন এবি পার্টির প্রার্থী লিপসন  সাংবাদিকদের সাথে বৈঠক করলেন জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা জামালপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলার অভিযোগে সংবাদ সম্মেলন নকলায় শিশু কন্যা হত্যা করল বাবা, পাষন্ড বাবা গ্রেপ্তার

স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ওবায়দুল কাদেরের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভাল আছেন। সফল বাইপাস সার্জারি শেষে তিনি এখন আইসিইউতে রয়েছেন।

২১ মার্চ ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়, সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর চিকিৎসক আবু নাসার রিজভী বিকেলে মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতাল লবিতে উপস্থিত পরিবারের সদস্য ও অন্যান্যদের এতথ্য জানান।

চিকিৎসক রিজভী জানান, ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে চিকিৎসকরা আগামী সপ্তাহের মাঝামাঝি তাকে কেবিনে স্থানান্তরের ব্যাপারে আশাবাদী।

এসময় হাসপাতাল লবিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসলামুল হক, সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন নাসিম, ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা প্রমুখ উপস্থিত ছিলেন।

২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন চিকিৎসক সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারী সম্পন্ন হয়। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন : জেলা বিএনপির সভাপতি

স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ওবায়দুল কাদেরের

আপডেট সময় ০৯:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯