ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

বাসচাপায় নিহত আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলারচিঠি ডটকম ডেস্ক : বাসচাপায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে ‘জরুরি খরচ’ বাবদ ১০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুর্ঘটনার জন্য দায়ী সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে আগামী ৭ দিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে আদেশ দিয়েছে আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে. এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ ২০ মার্চ এ আদেশ দেয়। এছাড়াও আদালত রুলও জারি করে।

সড়ক ব্যবহারের ক্ষেত্রে সাধারণের নিরাপত্তা দিতে কর্তৃপক্ষের অব্যাহত ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দুর্ঘটনায় নিহত আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব, সড়ক ও সেতু সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিআরটিএ, সুপ্রভাত পরিবহনসহ আট বিবাদীকে (রেসপনডেন্ট) চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল।

ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ওই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) পরিচালককে একটি প্রতিবেদন দিতে বলেছে আদালত।

রাজধানীর নদ্দায় প্রগতি সরণিতে ১৯ মার্চ বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরারের মৃত্যুর ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ২০ মার্চ হাইকোর্টের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল। আদালত তখন এ আইনজীবীকে আবেদন আকারে আসতে বললে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে পরে আবেদনটি করেন।তার ওপর প্রাথমিক শুনানি নিয়ে আদালত এ আদেশ দেয়।সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

বাসচাপায় নিহত আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় ০৬:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯