ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী সফল

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলারচিঠি ডটকম ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী সফল হয়েছে। সার্জারীর পর তাকে পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা হয়েছে।

কার্ডিওথোরাসিক সার্জন চিকিৎসক সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারী সম্পন্ন হয়। চিকিৎসক সিবাস্টিনকে উদ্ধৃত করে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক চিকিৎসক আবু নাসার রিজভী এ তথ্য জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবার এসময় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে তাঁর পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, সংসদ সদস্য আসলামুল হক, সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন নাসিম, নোয়াখালী জেলা সমিতি-ঢাকার সভাপতি শাহাবুদ্দীনসহ তার পরিবারের সদস্য ও সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ মার্চ এ কথা বলা হয়।সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী সফল

আপডেট সময় ০৫:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯