ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা ইসলামপুরে শীতার্তদের শীতবস্ত্র দিল রেডক্রিসেন্ট মাদারগঞ্জে আগুনে পুড়ল দরিদ্র কৃষকের গবাদি পশুসহ বসতবাড়ি নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড ইসলামপুরে লুট হচ্ছে ফসলি জমির টপ সয়েল, ঝুঁকিতে কৃষি আবাদ জামালপুরে প্রজনন স্বাস্থসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ওবায়দুল কাদের হাঁটছেন, বাইপাস সার্জারি ২০ মার্চ

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলারচিঠি ডটকম ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একা একা হাঁটতে পারছেন। সবকিছু ঠিক থাকলে ২০ মার্চ তার বাইপাস সার্জারি করা হবে।

বাংলাদেশ সময় ১৮ মার্চ দুপুরে আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেল সাংবাদিকদের এসব তথ্য জানান। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন কাদেরকে তিনি দেখতে গিয়েছিলেন।

রাসেল জানান, আগের চেয়ে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন অনেক ভালো। ১৮ মার্চ সকালে তিনি কারো সাহায্য ছাড়াই হাঁটতে পেরেছেন, অনেকের সঙ্গে কথাও বলেছেন।

তিনি আরো জানান, ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি ২০ মার্চ করা হবে। এজন্য সেতুমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান রাসেল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গেল ৩ মার্চ ভোরে হৃদরোগে আক্রান্ত হন। ওই সময় দ্রুত তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

এর পরের দিন ৪ মার্চ ভারতের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠী তাকে সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন। ওইদিনই এয়ার অ্যাম্বুলেন্সে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সম্প্রতি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক কোহ সিয়াম সুন ফিলিপের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড ওবায়দুল কাদেরের চিকিৎসা দিচ্ছে। সেখানে ওবায়দুল কাদেরের স্ত্রী, ভাই ছাড়াও স্বজন ও দলের নেতারা রয়েছেন। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ

ওবায়দুল কাদের হাঁটছেন, বাইপাস সার্জারি ২০ মার্চ

আপডেট সময় ০৫:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯