ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

জামালপুরে মাতৃমৃত্যু রোধে উঠান বৈঠক

জামালপুরে মাতৃ মৃত্যুরোধে উঠান বৈঠক। ছবি : বাংলারচিঠি ডটকম

জামালপুরে মাতৃমৃত্যুরোধে উঠান বৈঠক। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

মা ও নবজাতকের মৃত্যু শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্যে ইউনিসেফের সহায়তায় উন্নয়ন সংঘ এসআরএইচআরএমএনএইচ প্রকল্পের আওতায় ব্যাপকভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৪ মার্চ জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের বড় বাড়িতে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, উন্নয়ন সংঘের উপজেলা ব্যবস্থাপক আরজু মিয়া, ইউনিয়ন সহায়ক মোখলেছা বেগম প্রমুখ।

উঠান বৈঠকে এলাকার গর্ভবতী মা ও তাদের স্বজন, কিশোরী, বাল্যবিয়ের শিকার মেয়েসহ এলাকার নারীরা উপস্থিত ছিলেন।

আলোচকগণ শিশুবিয়ে বন্ধ, পুষ্টিহীনতা নিরসন, গর্ভবতী ও প্রসূতি মাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কৈশোরকালিন স্বাস্থ্য, প্রজনন ও যৌন স্বাস্থ্যসেবাসহ তাদের অধিকার এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রসমুহে প্রবেশাধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি প্রাতিষ্ঠানিক প্রসবের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।

উঠান বৈঠক শেষে কালাবহ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন উন্নয়ন সংঘের প্রতিনিধি দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

জামালপুরে মাতৃমৃত্যু রোধে উঠান বৈঠক

আপডেট সময় ০৮:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯