ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ইসলামপুরে অবৈধ মশার কয়েল কারাখানায় এক লাখ টাকা অর্থদণ্ড

উদ্ধার অবৈধভাবে উৎপাদিত কয়েল ধ্বংস করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অনুমোদনহীন অবৈধ মশার কয়েল কারখানাকে এক লাখ টাকা অর্থদণ্ড ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ মার্চ বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ও পৌর শহরের জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত মশার কয়েল তৈরি কারখানায় ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মিজানুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় কারখানার মালিক রবিউল ইসলামকে এক লাখ টাকা জরিমানা ও বেশ কিছু তৈরি কয়েল ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এ কয়েল কাখানায় দীর্ঘ দিন ধরে অবৈধভাবে থ্রিজি, সেঞ্চুরিসহ বিভিন্ন নামে মশার কয়েল তৈরি করে বাজারজাত করছিল। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ও পৌর শহরের জনবসতিপূর্ণ এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠা ওই কয়েল কারখানায় একাধিক বার অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এতে এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের নানা সমস্যায় পড়তে হয়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ কারখানায় লাইসেন্স, পরিবেশ সংক্রান্ত কোনো ছাড়পত্র, কর্মচারীদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো ব্যবস্থা, অগ্নি নির্বাপক যন্ত্রগুলোর মেয়াদ না থাকায় এবং বিনা অনুমতিতে বিএসটিআই এর লোগো ব্যবহার করায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে অবৈধভাবে উৎপাদিত কয়েল ধ্বংস করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইসলামপুরে অবৈধ মশার কয়েল কারাখানায় এক লাখ টাকা অর্থদণ্ড

আপডেট সময় ০৫:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯