ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যশোরে গাছ কাটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা খুন

বাংলারচিঠি ডটকম ডেস্ক : যশোরের অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়নে ৯ মার্চ দুপুরে গাছ কাটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত আবদুস সালাম সিদ্ধিপাশা ইউপির সোনাতলা গ্রামের রাঙ্গা মিয়ার ছেলে। তিনি সিদ্ধিাপাশা ইউপি আওয়ামী লীগের সদস্য ছিলেন।

সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান খান কামাল হোসেন বলেন, আবদুস সালামের সঙ্গে প্রতিবেশী আলী আকবর শেখের ছেলে আসাদ ও হাবিবের একটি গাছ কাটাকে কেন্দ্র বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে আসাদ ও হাবিবের হাতে থাকা গাছি দা ও হাসুয়া দিয়ে সালামকে কোপাতে শুরু করে। এ সময় সালামকে বাঁচাতে তার বড় ভাই শেখ হারুন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে হামলাকারী দুই ভাই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী হাবিবকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অপরজন আসাদ পালিয়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত জখম আব্দুস সালাম, আহত হারুন ও হাবিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালামের মৃত্যু হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকারীদের একজন পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন আছে। অপরজনকে আটকের চেষ্টা চলছে। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

যশোরে গাছ কাটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা খুন

আপডেট সময় ০৭:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯