ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জামালপুরে মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার, নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্যে জামালপুরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ দুপুর শহরের বকুলতলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মছিরুন নেছার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার, পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জাতীয় মহিলা সংস্থা জামালপুর শাখার সভাপতি রাশিদা ফারুকী, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী শামীম আরা, আস্থা প্রকল্পের সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন, ইয়েস গ্রুপের সহ-দলনেতা সিরাজুল ইসলাম রনি, নির্যাতনের শিকার এক নারী ফাতেমা বেগমসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নির্যাতনের শিকার নারী ফাতেমা বেগম। ছবি : বাংলারচিঠি ডটকম

স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন, টিআইবি, উন্নয়ন সংঘের যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে দুইশতাধিক নারী পুরুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, জামালপুরে নারীর প্রতি বহুমাত্রিক সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।

মানববন্ধনে সনাক-টিআইবি, দুর্বার নেটওয়ার্ক, নারীপক্ষ, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা, ইএসডিওসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বকুলতলা থেকে শোভাযাত্রা, অফিসার্স ক্লাবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুইদিনব্যাপী অনুষ্ঠিতব্য মেলায় সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৭:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০১৯