ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

৬ মার্চ জাতীয় পাট দিবস

বাংলারচিঠি ডটকম ডেস্ক : জাতীয় পাট দিবস ৬ মার্চ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় বারের মতো জাতীয় পাট দিবস উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এবছর পাট দিবসের প্রতিপাদ্য ‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’।

বঙ্গবন্ধু আর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় এ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান ও পাট পণ্যের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে পাট মন্ত্রণালয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো সাজানো হয়েছে পাট, পাটখড়ি, পাটের পণ্য, রঙ-বেরঙয়ের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড দিয়ে। এ ছাড়াও ১৪টি ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পাট দিবসের পুরস্কার তুলে দেয়া হবে।

৬ থেকে ৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বহুমুখী পাটপণ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। ৭ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

৬ মার্চ জাতীয় পাট দিবস

আপডেট সময় ০৬:০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯