ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

বকশীগঞ্জে উপজেলা নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ উপজেলা নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ৫ মার্চ বিকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন পরিস্থিতি নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নজরুল ইসলাম।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকারের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোখলেসুর রহমান, নির্বাহী হাকিম সাঈদা পারভীন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুর রউফ তালুকদার, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম বিজয়, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম জুমান তালুকদার প্রমুখ।

সভায় বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নজরুল ইসলাম আগামী ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন। তিনি প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, এই নির্বাচন সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ হবে। কোনো প্রভাবশালী ব্যক্তি বা মহল বিকল্প চিন্তা করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ার করে দেন তিনি। পাশাপাশি ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন এই কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

বকশীগঞ্জে উপজেলা নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯