ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

দেওয়ানগঞ্জে নির্বাচনী আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে নির্বাচনী আইনশৃঙ্খলা সভা। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ দুপুরে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবির জামালপুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. নজরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বাছির উদ্দিন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক।

প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী দেওয়ান ইমরান, আব্দুল মমিন লাল মিয়া ও তৌফিকুল ইসলাম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বেগম রোকেয়া সরদার ও তাছলিমা আক্তার লিপি।

আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য আলোচকবৃন্দ ১০ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত আচরণ বিধি অনুসরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রার্থী ও প্রার্থীদের সমর্থকদের সহযোগিতা কামনা করেন।

জানা গেছে, এবারের নির্বাচনে এ উপজেলায় দুজন চেয়ারম্যান প্রার্থী, চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও দুজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

দেওয়ানগঞ্জে নির্বাচনী আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯