ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক : গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

৪ মার্চ বিকেল সোয়া ৩টার পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পৌঁছাতে সময় লাগতে পারে চার ঘণ্টার মতো।

এর আগে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ভারত থেকে নিয়ে আসা হয় প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীকে। তার পরামর্শেই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএসএমএমইউয়ের চিকিৎসকরা।

ওবায়দুল কাদেরকে দেখার পর ডা. দেবী শেঠি জানান, ওবায়দুল কাদেরের ব্লাড সার্কুলেশন, হার্টবিট এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া নাকে ও মুখে লাগানো নল খুলে ফেলা হবে বলেও জানান তিনি।

ভারতের এই চিকিৎসক ৪ মার্চ একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এরপর তিনি সরাসরি ডি ব্লকের কার্ডিওলজি বিভাগে ওবায়দুল কাদেরকে দেখতে প্রবেশ করেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়ার চিন্তা করা হলেও পরে সেখান থেকেই ঢাকায় আসা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে আপাতত সিঙ্গাপুর না নেয়ার সিদ্ধান্ত হয়।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

আপডেট সময় ০৫:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯