ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

ঢাকা উত্তরকে আধুনিক ও আলোকিত মডেল নগরী হিসেবে গড়ে তুলবো : আতিকুল ইসলাম

বাংলারচিঠি ডটকম ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে তিনি ঢাকা উত্তরকে একটি সুন্দর,আধূনিক ও আলোকিত মডেল নগরী হিসেবে গড়ে তুলবেন।

তিনি বলেন, নগরীকে সুন্দর ও আলোকিত করার অনেক পরিকল্পনা আমার আছে। মেয়র হিসেবে আগামী এক বছর আমার লক্ষ্যগুলো তিনটি ভাগে ভাগ করেছি। স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি। আগামী এক বছরে যা করতে চাই তা হলো ঢাকা উত্তরকে আলোকিত নগরে পরিণত করা । এসময় সবাইকে নিয়ে হাতে হাত রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম ২ মার্চ রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর ৯ নম্বর রোডের নিজ বাসভবনে নতুন মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে একথা বলেন। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের সকল ভোটারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিজয় আমাদের সবার। এই জয় ঢাকার নতুন দিনের পথচলা। আমাদের একটাই চাওয়া একটি সুস্থ ও আধুনিক ঢাকা। আমাদের এই যাত্রা হতে হবে সম্মিলিত, আমাদের এগিয়ে যেতে হবে হাতে হাত রেখে।

সংসদ সদস্য, নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ঢাকাবাসির সার্বিক উন্নয়নে কাজ করবেন উল্লেখ করে মেয়র বলেন, ‘ জোর দিয়ে আমি বলতে চাই, এটি আপনার বা আমার না, আমাদের সকলের জন্য আমাদের প্রাণের ঢাকার জন্য কাজ করব সবাই মিলে।

ঢাকা উত্তরের উন্নয়নকে তিন ভাগে ভাগ করা হয়েছে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, আগামী এক বছরে যা করতে চাই তা হলো ঢাকা উত্তরকে আলোকিত নগরে পরিণত করা, পরিবেশ দূষণ রোধ করা, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপকে সক্রিয় করা, কর ও লেনদেন ডিজিটালাইজড ও অটোমেটেড করা, বৃক্ষরোপণ, নগর বনায়ন, নগর কৃষির বিস্তার ও বিকাশ; প্রতি মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে তোলার মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলা। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মসূচি হিসেবে নগরীর দখলকৃত ফুটপাত নাগরিকদের কাছে ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। নতুন যুক্ত এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হবে।

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘ঢাকা শুধু আমার শহর নয়, এই শহর আপনাদেরও। আমাদের সবার সামান্য সচেতনতা ও সহযোগিতা নগরীর উন্নয়নের জন্য দরকার। আমি বিশ্বাস করি, আমরা যে যার জায়গা থেকে ন্যূনতম সহযোগিতা করলেই ঢাকাকে সুন্দর, সচল ও আধুনিক শহরে পরিণত করতে পারবো।’ নগরীর সব জায়গা থেকে নির্বাচনি পোস্টার দ্রুত সরানোর জন্য জন্য সকলকে অনুরোধ জানিয়ে মেয়র বলেন, উত্তর সিটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে বিভিন্ন জায়গায় থাকা নির্বাচনি পোস্টার সরিয়ে ফেলতে ইতোমধ্যে একটি টিম মাঠে কাজ করছে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

ঢাকা উত্তরকে আধুনিক ও আলোকিত মডেল নগরী হিসেবে গড়ে তুলবো : আতিকুল ইসলাম

আপডেট সময় ০৮:৩৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯