ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

বরিশালে কারাগারে কয়েদির আত্মহত্যা

বাংলারচিঠি ডটকম ডেস্ক : বরিশাল কেন্দ্রীয় কারাগারে ১ মার্চ দুপুরে দশ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কারাগারের বন্ধ থাকা ডিভিশন ভবনের রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় গামছা দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত কবির সিকদার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জামিরতলা এলাকার দলিল উদ্দিনের ছেলে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, দুপুরে বেশ কিছু সময় ধরে তার নির্ধারিত স্থানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে কারাগারের ভেতরেই বন্ধ থাকা ডিভিশন ভবনের রান্নাঘরের আড়ার সঙ্গে গামছা পেচানো ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে জেল হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে কবির কৌশলে তার নির্ধারিত স্থান থেকে সরে গিয়ে দেয়াল টপকে বন্ধ থাকা ডিভিশন ভবন এলাকায় পৌঁছায়। তবে এ ঘটনায় কারো দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি মরদেহের ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দশ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি কবির ২০১৮ সালের ২ অক্টোবর ভোলা জেলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আসে। অসুস্থ থাকায় এখানে আসার পর সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে চিকিৎসাও নিয়েছেন। পাশাপাশি জেলখানায় ঝাড়ুদার হিসেবে কাজ করেছেন।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

বরিশালে কারাগারে কয়েদির আত্মহত্যা

আপডেট সময় ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯