ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

সরকার রেলওয়ে আধুনিকায়ন করতে চায় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠি ডটকম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বাংলাদেশ রেলওয়ের আধুনিকীকরণ এবং এর নেটওয়ার্ক সারাদেশে সম্প্রসারণ করতে চায়। তিনি বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে একটি শতাব্দী-প্রাচীন রেল পরিবহন সংস্থা। আমরা এটিকে আধুনিকীকরণ ও এর নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পদক্ষেপ নিয়েছি এবং এ লক্ষ্যে একটি ব্রিটিশ কোম্পানির সঙ্গে একটি চুক্তিও করেছি।’

সফররত মালয়েশিয়ার ব্যবসায়ী আবু শহিদ বিন মোহাম্মদ ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎশেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবু শহিদ বিন মোহাম্মদকে জনসাধারণের নির্বিঘ্ন ও দ্রুত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে দেশে বৈদ্যুতিক ও বুলেট ট্রেন চালু করার জন্য তাঁর পরিকল্পনার কথা বলেন।

রাজধানীতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর কাজ এগিয়ে চলছে।

মালয়েশিয়ার ব্যবসায়ী বাংলাদেশের রেল ও সড়ক অবকাঠামো উন্নয়নে কাজ করার জন্য তাঁর একান্ত আগ্রহ ব্যক্ত করেন।

এ প্রসঙ্গে আবু শহিদ বিন মোহাম্মদ বলেন, রেলওয়ে ট্র্যাফিক সিগন্যাল ব্যবস্থা নিয়ে কাজ করার ক্ষেত্রে মালয়েশিয়ার দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

সরকার রেলওয়ে আধুনিকায়ন করতে চায় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় ১০:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯