ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বিএনপি’র পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সরকারি প্রচারণায় গণভোটের গাড়ি সুপার ক্যারাভান জামালপুরে গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন : জেলা বিএনপির সভাপতি বর্ধমান হাউস : কাজী নজরুল ইসলাম ও মুসলিম সাহিত্য সমাজ গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন : প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তার জন্য ২৫,০০০ বডি-ওর্ন ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড মাদারগঞ্জে জামায়াতে যোগ দিলেন এবি পার্টির প্রার্থী লিপসন  সাংবাদিকদের সাথে বৈঠক করলেন জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা

প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশ

বাংলারচিঠি ডটকম ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডসহ গেজেটেড পদমর্যাদা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রায়ে-প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড পদ মর্যাদা ২০১৪ সালের ৯ মার্চ থেকে আদেশ কার্যকর করতে বলা হয়েছে।

এ বিষয়ে ইতোপূর্বে জারি করা রুল যথাযথ (এ্যাবসিলিউট) ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ২৫ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাউদ্দিন দোলন। তিনি বলেন, ২০১৪ সালের ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন এবং একই দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপনও জারি করে। কিন্তু মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ করে প্রবেশ পদে ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) ও ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন)। অথচ নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারা জাতীয় বেতন স্কেলের ১০তম গ্রেডে বেতন পান।

এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ঢাকার সূত্রাপুরের গেন্ডারিয়ার মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজসহ ৪৫ জন এ রিটটি দায়ের করেন।

এ রিটের শুনানি নিয়ে গত বছরের ৫ মার্চ রুল জারি করে আদালত। সেই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে ২৫ ফেব্রুয়ারি রায় ঘোষণা করে হাইকোর্ট।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বিএনপি’র পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশ

আপডেট সময় ০৫:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯