ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

পুরান ঢাকার কেমিক্যাল গুদামগুলো আগামী ৬ মাসের মধ্যে স্থানান্তর করা হবে : শিল্পমন্ত্রী

বাংলারচিঠি ডটকম ডেস্ক : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আগামী ৬ মাসের মধ্যে পুরান ঢাকার কেমিক্যাল গুদামগুলো স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। রাজধানীর নিকটবর্তী যে কোন নিরাপদ জায়গায় কেমিক্যাল গুদাম স্থাপনে জমির ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে গুদাম স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।

গত ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা পর্যালোচনা এবং আশু করণীয় নির্ধারণ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৫ ফেব্রুয়ারি আয়োজিত এক সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো.আবদুল হালিম সভায় উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, নতুন স্থানে যাতে ঘন জনবসতি গড়ে না ওঠে সেজন্য লোকালয় ও জনপথ থেকে কিছুটা দূরবর্তী কোন জায়গায় চকবাজারের কেমিক্যাল গুদামগুলোর জন্য স্থান নির্ধারণ করা হবে।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সকল মহল আগে থেকে সচেতন হলে এ দুর্ঘটনা এড়ানো যেতো। এখন গুদাম স্থানান্তরে সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে তিনি পুরান ঢাকার রাস্তাঘাট সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

প্রতিমন্ত্রী বলেন, এ কাজে রাজউককে দ্রুত এগিয়ে আসতে হবে।

শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরসমূহ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদ্যুত বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজউক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জাতীয় রাজস্ব বোর্ড, পরিবেশ অধিদপ্তর, ঢাকা ওয়াসা ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

পুরান ঢাকার কেমিক্যাল গুদামগুলো আগামী ৬ মাসের মধ্যে স্থানান্তর করা হবে : শিল্পমন্ত্রী

আপডেট সময় ০৯:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯