ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

হাসনা মফিজ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনুষ্ঠানে সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকসহ অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে মাতারপাড়া হাসনা মফিজ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ের মাঠে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাতারপাড়া হাসনা মফিজ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি এ কে এম মাহবুবুর রহমান মহব্বতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. ফজলুল হক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক আব্দুল হামিদ, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মহসীনুজ্জামান, সহসভাপতি আহসান উল্লাহ জুলহাস, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক বাদশা আলম, হাফিজুর রহমান ও সেলিম আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

হাসনা মফিজ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯