ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন : জেলা বিএনপির সভাপতি বর্ধমান হাউস : কাজী নজরুল ইসলাম ও মুসলিম সাহিত্য সমাজ গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন : প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তার জন্য ২৫,০০০ বডি-ওর্ন ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড মাদারগঞ্জে জামায়াতে যোগ দিলেন এবি পার্টির প্রার্থী লিপসন  সাংবাদিকদের সাথে বৈঠক করলেন জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা জামালপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলার অভিযোগে সংবাদ সম্মেলন নকলায় শিশু কন্যা হত্যা করল বাবা, পাষন্ড বাবা গ্রেপ্তার

জামালপুরে ৫০০ ইয়াবাসহ এক গৃহশিক্ষক গ্রেপ্তার

ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি মনজুরুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদরে ৫০০টি ইয়াবা বড়িসহ মো. মনজুরুল ইসলাম (২৮) নামের একজন গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ। ২১ ফেব্রুয়ারি রাতে জামালপুর পৌরসভার রশিদপুর বটতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মনজুরুল ইসলাম জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী গ্রামের মো. মাহফুজুল হকের ছেলে।

জানা গেছে, গ্রেপ্তার মো. মনজুরুল ইসলাম স্নাতক পাস করে জামালপুর শহরের বিভিন্ন বাসাবাড়িতে গৃহশিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। তিনি মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ২১ ফেব্রুয়ারি রাতে তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে জামালপুর পৌরসভার রশিদপুর বটতলা মোড়ে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. মনজুরুল ইসলাম পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নীল রঙের পাঁচটি প্যাকেটে থাকা ৫০০টি ইয়াবা জব্দ করা হয়।

২২ ফেব্রুয়ারি বিকেলে মাদক কারবারি মনজুরুল ইসলামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম।

এসআই মো. জহিরুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, মাদক কারবারি মো. মনজুরুল ইসলাম গৃহশিক্ষকতা পেশার আড়ালে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলেন। পাঁচদিনের রিমান্ডের আবেদনসহ তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন : জেলা বিএনপির সভাপতি

জামালপুরে ৫০০ ইয়াবাসহ এক গৃহশিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯