ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

জামালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ সাতজন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২০ ফেব্রুয়ারি সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার জেলা প্রশাসকের সভাকক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

এদের মধ্যে চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান টিটু পেয়েছেন তালা প্রতীক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি পেয়েছেন টিউবওয়েল, আওয়ামী লীগনেতা মো. আখতারুজ্জামান পেয়েছেন উড়োজাহাজ এবং সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মহসীনুজ্জামান চশমা প্রতীকে নির্বাচনে লড়বেন।

অন্যদিকে তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জেলা যুবমহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটা পেয়েছেন ফুটবল প্রতীক, পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক মনিরা চৌধুরী পেয়েছেন কলস ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমানী বেগম পদ্মফুল প্রতীকে নির্বাচনে লড়বেন।

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

জামালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আপডেট সময় ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯