ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন : জেলা বিএনপির সভাপতি বর্ধমান হাউস : কাজী নজরুল ইসলাম ও মুসলিম সাহিত্য সমাজ গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন : প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তার জন্য ২৫,০০০ বডি-ওর্ন ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড মাদারগঞ্জে জামায়াতে যোগ দিলেন এবি পার্টির প্রার্থী লিপসন  সাংবাদিকদের সাথে বৈঠক করলেন জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা জামালপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলার অভিযোগে সংবাদ সম্মেলন নকলায় শিশু কন্যা হত্যা করল বাবা, পাষন্ড বাবা গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে এনএসভিসি প্রকল্পের পুষ্টি মেলা

দেওয়ানগঞ্জের পুষ্টি মেলায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামিউল হক। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পুষ্টি মেলা। দিনব্যাপী এই ব্যতিক্রমী মেলার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান। এ উপলক্ষে মেলামঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামিউল হক।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান, ইউপি সদস্য রেজাউল করিম, মহিলা ইউপি সদস্য নার্গিস আক্তার, উন্নয়ন সংঘের কৃষি কর্মকর্তা আবু রেজা মো. মাসুদ, পুষ্টি কর্মকর্তা যুথি মির্জা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. শরীফ উদ্দিন।

দেওয়ানগঞ্জের পুষ্টি মেলায় স্টল পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান। ছবি : বাংলারচিঠি ডটকম

মেলায় পুষ্টি, কৃষি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, মা ও নবজাতক, কৈশোরকালিন স্বাস্থ্য, যৌন ও প্রজন স্বাস্থ্যসহ কমিউনিটি ক্লিনিকভিত্তিক কার্যক্রম, সঞ্চয় ব্যবস্থাপনাসহ সাতটি কার্যক্রম বিষয়ক স্টল স্থান পায়।

সহস্রাধিক লোক সমাগমের পুষ্টি মেলার আসরে জামালপুরের বিশিষ্ট বাউল শিল্পী লুৎফর রহমান ও তার দল পরিবেশন করে পুষ্টি সংশ্লিষ্টতার পাশাপাশি মনোজ্ঞ বাউল ও অন্যান্য জনপ্রিয় গান।

দেওয়ানগঞ্জের পুষ্টি মেলামঞ্চে বাউল সঙ্গীত পরিবেশন করেন লুৎফর রহমান ও তার দল। ছবি : বাংলারচিঠি ডটকম

গ্রামীণ পর্যায়ে এ ধরনের মেলায় আসতে পেরে দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেন। উপকারভোগীদের পাশাপাশি সাধারণ মানুষ অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, এই মেলা থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জনের পাশাপাশি আনন্দ উপভোগ করার সুযোগ হয়েছে।

গত বছর পুষ্টি, পরিষ্কার পরিচ্ছন্ন, শিশুর যত্নসহ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ অনুশীলনকারী হিসেবে পুরস্কার পেয়েছে দেওয়ানগঞ্জ ইউনিয়নের রাহিমা বেগম হাসি বেগম এবং চুকাইবাড়ি ইউনিয়নের জহুরা বেগম।

দেওয়ানগঞ্জের পুষ্টি মেলায় উপস্থিত দর্শনার্থীগণ। ছবি : বাংলারচিঠি ডটকম

মেলা সূত্র জানায়, মেলার মূল উদ্দেশ্য ছিলো জনগণের মাঝে পুষ্টিকর খাদ্য বিষয়ে জ্ঞান ছড়িয়ে দেওয়া, গর্ভবতী মা, দুই বছরের নীচে শিশুর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাসহ সার্বিক যত্নের বিষয়ে অনুশীলনে উৎসাহিত করা এবং স্বাস্থ্য, পুষ্টি, কৃষি, জেন্ডার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান বৃদ্ধি করা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন : জেলা বিএনপির সভাপতি

দেওয়ানগঞ্জে এনএসভিসি প্রকল্পের পুষ্টি মেলা

আপডেট সময় ০৮:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯