ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

শপথ নিলেন সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন

বাংলারচিঠি ডটকম ডেস্ক : একাদশ জাতীয় সংসদের ১৬২ কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচিত সৈয়দা জাকিয়া নূর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েও শপথ নেয়ার আগেই গত ৩ জানুয়ারি ইন্তেকাল করলে কিশোরগঞ্জ-১ আসনে আবারো তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এখানে সৈয়দা জাকিয়া নুর-এর সাথে আর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ইসি তাকে নির্বাচিত ঘোষণা করে।

শপথ গ্রহণের সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

শপথ নিলেন সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন

আপডেট সময় ০৮:৫৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯