ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমাতে প্রাতিষ্ঠানিক প্রসবের হার বাড়াতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

বাংলারচিঠি ডটকম ডেস্ক : যে জনগোষ্ঠী হাসপাতালে গিয়ে নিরাপদ প্রসবে অনাগ্রহ দেখাচ্ছে তাদের জন্য সচেতনতামূলক কর্মসূচিসহ বিশেষ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমাতে প্রাতিষ্ঠানিক প্রসবের হার বাড়াতে হবে। বর্তমানে এই হার মোটেও আশাব্যঞ্জক নয়। তাই এ বিষয়টির দিকে মনোযোগ দিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

৫ ফেব্রুয়ারি সচিবালয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

জাহিদ মালেক বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে গতিশীল রাখতে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সদা তৎপর থাকতে হবে। যেসব এলাকায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার জাতীয় গড়ের নীচে রয়েছে সেসব এলাকায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি প্রণয়ন করে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ ও ধর্মীয় প্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। এক্ষেত্রে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়ে টার্গেট করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় অন্যান্যের মাধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক চিকিৎসক কাজী মোস্তফা সারোয়ার, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যক্রম ও অর্জন সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন অধিদপ্তরের মহাপরিচালক।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমাতে প্রাতিষ্ঠানিক প্রসবের হার বাড়াতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯