ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই ধুনটে শিক্ষার আলো ছড়াচ্ছে অধ্যাপক ডা. মো. জাকির হোসেন গণগ্রন্থাগার জামালপুরে মে দিবস উদযাপিত ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ ধানুয়া কামালপুর স্থল বন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি

বামুনজি বিলের ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীরা পেল আর্থিক সহায়তা

ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার দিগপাইত ও তিতপল্লা ইউনিয়নে জামালপুর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কারণে বামুনজি বিল এলাকার বেকার হয়ে পড়া ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্থানীয় তিনশতাধিক মৎস্যজীবী পরিবারের মাঝে এ অর্থ তুলে দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্সের পক্ষ থেকে প্রথমধাপে ক্ষতিপূরণের ৭ লাখ টাকা বিতরণ করা হয়।

সুলতাননগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ মিলনায়তসে আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। এতে অন্যান্যের মধ্যে তিতপল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন আর রশিদ সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মহসীনুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, এমএম বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে হিসাররক্ষক গোলাম মোস্তফা, মৎস্যজীবী নেতা ইন্তাজ মিলিটারী, আব্দুল বারী সুলতানী, মিয়ার উদ্দিন মেম্বারসহ স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্যজীবী নেতা মো. জোসনা।

এ ছাড়া স্থানীয় কয়েকটি মসজিদের উন্নয়নকল্পে ১ লাখ টাকা মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

বামুনজি বিলের ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীরা পেল আর্থিক সহায়তা

আপডেট সময় ০৭:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯