ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

পাটখাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে :বস্ত্র ও পাট মন্ত্রী

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, দেশের পাটখাতের উন্নয়নে সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ৩১ জানুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পাটখাত সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, সমিতি ও অ্যাসোসিয়েশন আয়োজিত এক সভায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘সোনালী আঁশ পাটের উৎপাদন ও বহুমুখী ব্যবহার উৎসাহিত এবং জনপ্রিয় করে পাট চাষিদের সোনালী স্বপ্নপূরণে পদক্ষেপ নিচ্ছে সরকার। এজন্য পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ বিরোধী প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।’

সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান, বিজেএমসি’র চেয়ারম্যান শাহ মো. নাসিম, পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. শাসছুল আলম, শির্পাস কাউন্সিল অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট রেজাউল করিম, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনর (বিজেএমএ), বিজেএ, বিজেএসএ, পাট চাষী সমিতি’র প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার তার অভীষ্ট লক্ষ্যে দীপ্তপদে অগ্রসরমান। পাটশিল্পে সরকারের সুদক্ষ নেতৃত্বে ও পরিচালনায় নতুন প্রাণের সঞ্চার করেছে। পাট শিল্পের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে শেখ হাসিনার সরকার দেশের অভ্যন্তরে ১৯টি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করেছে।

সভায় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন -২০১০’- এর সুষ্ঠু বাস্তায়নের লক্ষ্যে ফের বিশেষ অভিযান পরিচালনা, পাটকে প্রক্রিয়াজাত কৃষি পণ্য হিসাবে স্বীকৃতি বাস্তবানের অগ্রগতি, যথাযথ বিবেচনা না নিয়ে আর কাঁচা রপ্তানি বন্ধের মত সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী এ সকল দাবি ও পরামর্শ সম্পর্কে বলেন এ খাততে যে সব সমস্যা রয়েছে তা সরকার অবগত রয়েছে। এ সমস্যা দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

পাটখাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে :বস্ত্র ও পাট মন্ত্রী

আপডেট সময় ১০:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯