ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা জামালপুর রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার জামালপুরে উন্নয়ন সংঘ সিডস উপকারভোগীর জয়িতা সম্মাননা অর্জন জামালপুরে উন্নয়ন সংঘ সিডসের উদ্যোগে দুর্নীতিবিরোধী দিবস পালিত সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে : জেলা প্রশাসক ইউসুপ আলী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, এভারকেয়ারে জুবাইদা রহমান বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর দেওয়ানগঞ্জে ইঁদুর মারা বিষবড়ি খেয়ে দুই ব্যক্তির মৃত্যু সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫ জামালপুর জেলা শাখা রিকশা, ভ্যান, অটোচালক দলের সভাপতি হাবিবুর, সম্পাদক লিটু

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে জরিমানা

জামালপুর রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে তিনজনকে ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৪ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসনের এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী ২৪ জানুয়ারি দুপুরে শহরের শেখেরভিটা মির্জা আজম চত্ত্বর, দড়িপাড়া ও রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় দড়িপাড়া বাসস্ট্যান্ড এলাকায় জান্নাতুল মাওয়া স্টোরের মালিক মো. আব্দুল হাইকে দোকানে সিগারেট ডিসপ্লে প্রদর্শন করার দায়ে ৫০০ টাকা এবং জামালপুর রেলস্টেশনে উন্মুক্ত স্থানে ধূমপান করায় মো. আবুল কালাম আজাদকে ২০০ টাকা জরিমানা করা হয়।

তাদেরকে ২০০৫ সালের (২০১৩ সালের সংশোধনী) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের যথাক্রমে ৫(১) ধারা ও ৪(১) ধারায় এ জরিমানা করা হয়।

অপরদিকে একইদিন দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় উন্মুক্ত স্থানে ধূমপান করায় মো. সরফরাজকে ২০০ টাকা জরিমানা করা হয়। তাকে ২০০৫ সালের (২০১৩ সালের সংশোধনী) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৪(১) ধারায় এ জরিমানা করা হয়।

অভিযানে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে জরিমানা

আপডেট সময় ০৯:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯